দক্ষিনদিনাজপুর

ইফতারের খাওয়ার খেয়ে অসুস্থ বহু রোজাদার, চাঞ্চল্য বংশীহারী থানার দাউদপুর এলাকায়

রোজা চলা কালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন গ্রামবাসী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের দাউদপুর গ্রামে। ঘটনায় অসুস্থ সকলেই রসিদপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, মঙ্গলবার রাতে বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের দাউদপুর এলাকায় এদিন দুপুর থেকে হঠাৎ করে এলাকায় একের পর এক মানুষ অসুস্থ হতে শুরু করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে রসিদপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ওই এলাকায় স্বাস্থ্য দফতরের কর্মীরা পৌঁছে যায়। যারা ইফতারের খাওয়ার খেয়েছেন তাদের উপর বিশেষ নজরদারি রাখছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। তবে কি থেকে এমন অবস্থা হয়েছে রোগীদের সে বিষয়টি ক্ষতিয়ে দেখছেন চিকিৎসকেরা। তবে খাদ্যে বিষক্রিয়ার ফলেই সকলে অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন তারা। 

এই বিষয়ে এলাকার এক বাসিন্দা সকিরুদ্দিন আহমেদ বলেন, কি ভাবে এই ঘটনা হল তা তারা বুঝতে পারছেন না। কারন পেট খারাপ বা বমি হতো তাহলে বঝা যেত কিন্তু এখানে এই সমস্ত লক্ষণের সাথে জ্বর ও দেখা দিয়েছে বলে তিনি জানান। 

এই বিষয়ে ডাঃ আলি জানিয়েছেন, প্রত্যেক রোগীদের প্রায় একই অবস্থা। জ্বর ও বমি নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিল। তাই তাদের খাবারের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে তিনি জানান।